শ্রীপুরে বানার নদী থেকে নিখোঁজ আরও এক কিশোরীর মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যাওয়া আরেক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রায় ৫ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে দেহটি উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরী মীম আক্তার (১৫) শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানি এলাকার মিলন মিয়ার মেয়ে।
এর আগে , শুক্রবার দুপুরে বানার নদে স্থানীয় কয়েকজনের সঙ্গে মীম ও সুবর্ণা গোসল করতে নদীতে নামে। গোসলের এক পর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে গভীরে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাদের খোঁজা শুরু করে। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবির দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে বিকেল ৩ টার দিকে সুবর্ণার লাশ উদ্ধার করে এবং নিখোঁজ মীম আক্তারকে উদ্ধারে অভিযান চালাতে থাকে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুরুল করিম জানান, ঘটনার পর বেলা ৩ টার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে (শুক্রবার) সন্ধ্যার পর বাকি মরদেহটিও উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট


.webp)


.webp)



