বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ || ৯ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৩৫, ২৩ এপ্রিল ২০২৬

রোগী ও রোগীর স্বজনদের কাছ থেকে অভিযোগ শুনলেন ডিএসসিসি প্রশাসক

রোগী ও রোগীর স্বজনদের কাছ থেকে অভিযোগ শুনলেন ডিএসসিসি প্রশাসক
সংগৃহীত

রাজধানীর স্বাস্থ্যসেবার মান যাচাই ও তদারকির অংশ হিসেবে ডিএসসিসি পরিচালিত দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

বুধবার (২২ এপ্রিল) তিনি ঢাকা মহানগর শিশু হাসপাতাল এবং ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল পরিদর্শন করে সরাসরি রোগী ও তাদের স্বজনদের খোঁজখবর নেন।

এ সময় তিনি চিকিৎসার বিষয়ে আসা বিভিন্ন অভিযোগ শোনেন এবং তা নিরসনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

রাজধানীর লালবাগ এলাকায় অবস্থিত ১০০ শয্যাবিশিষ্ট ঢাকা মহানগর শিশু হাসপাতালে শিশুদের জন্য অত্যন্ত স্বল্পমূল্যে সব ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। অন্যদিকে, নয়াবাজার এলাকায় অবস্থিত ১৫০ শয্যাবিশিষ্ট ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে বর্তমানে প্রজনন স্বাস্থ্যসেবা ও সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) ব্যবস্থা রয়েছে। এ হাসপাতালে দিন বা রাতের যেকোনো সময় রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা গ্রহণ করতে পারছেন।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক হাসপাতাল দুটির বর্তমান স্বাস্থ্যসেবা প্রদানের পদ্ধতি ও বিভিন্ন চ্যালেঞ্জগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি সরাসরি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনেন।

নাগরিক সেবার মানোন্নয়ন ও জনস্বাস্থ্য রক্ষায় হাসপাতাল দুটির বিদ্যমান সংকটগুলো দ্রুততম সময়ে মোকাবিলা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন প্রশাসক আবদুস সালাম।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ || ৯ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন