মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৪০, ১৯ মে ২০২৬

অবৈধ সিএনজি গ্যাসে রান্না, নোয়াখালীতে রেস্তোরাঁ সিলগালা

অবৈধ সিএনজি গ্যাসে রান্না, নোয়াখালীতে রেস্তোরাঁ সিলগালা
সংগৃহীত

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অবৈধভাবে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) গ্যাস ব্যবহার করে রান্নার দায়ে ‘নিউ ভোজন বিলাস’ নামে একটি রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে রেস্তোরাঁটি সিলগালা এবং গ্যাস বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

সোমবার (১৮ মে) রাত ১১টার দিকে শহরের হাসপাতাল সড়কে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একটি পিকআপে করে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস ভর্তি করে এনে পাইপলাইনের মাধ্যমে রেস্তোরাঁয় রান্নার কাজে ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

পরে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে রেস্তোরাঁ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা এবং গ্যাস পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। অভিযানে সুধারাম মডেল থানা পুলিশ সহযোগিতা করে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর বলেন, অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস ব্যবহার জননিরাপত্তার জন্য হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন