বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ || ৯ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৩৫, ২৩ এপ্রিল ২০২৬

প্রথম প্রান্তিকে সিঙ্গার বাংলাদেশের মুনাফা বেড়েছে ৬০ শতাংশ

প্রথম প্রান্তিকে সিঙ্গার বাংলাদেশের মুনাফা বেড়েছে ৬০ শতাংশ
সংগৃহীত

চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ পিএলসির মুনাফা বেড়েছে ৬০ শতাংশ।

আজ (বুধবার) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। এই প্রতিবেদন বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) সিঙ্গার বাংলাদেশ জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে প্রকৌশল খাতের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬০ পয়সা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ৩ টাকা ৫০ পয়সা। সে হিসেবে আলোচিত তিন মাসে কোম্পানির ইপিএস বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৬০ শতাংশ।

এদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ পরিচলন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ২১ টাকা ৪২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ৪ টাকা ৭৯ পয়সা। আর গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৯১ পয়সা।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ || ৯ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন