দুই বিমা কোম্পানির মুনাফায় প্রবৃদ্ধি, একটিতে কমেছে ইপিএস
চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই বিমা কোম্পানির মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে। কোম্পানি দুটি হলো- এশিয়া ইন্সুরেন্স এবং কর্ণফুলী ইন্সুরেন্স। একই সময়ে ইউনিয়ন ইন্সুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বড় পরিসরে কমে গেছে।
সোমবার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানি তিনটির পৃথক পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। মঙ্গলবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে যার সার সংক্ষেপ প্রকাশ করা হয়।
এশিয়া ইন্সুরেন্সের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (মুনাফা) হয়েছে৫১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪০ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বাড়ে ২৮ শতাংশ। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩০ টাকা ৪২ পয়সা।
কর্ণফুলী ইন্সুরেন্সের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (মুনাফা) হয়েছে ৬৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬২ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১০ শতাংশ। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৪ টাকা ৭০ পয়সা।
ইউনিয়ন ইন্সুরেন্সের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (মুনাফা) হয়েছে ৬৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯০ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৬৪ শতাংশ। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৯ টাকা ৯১ পয়সা।
সূত্র: ঢাকা পোষ্ট

.webp)





.webp)





.webp)



