বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ || ৩০ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৫৯, ১২ মে ২০২৬

বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ডেল্টা লাইফ

বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ডেল্টা লাইফ
সংগৃহীত

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের সুপারিশ করেছে। আলোচিত হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। 

সোমবার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত হিসাবের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানানো হয়।

ঘোষিত লভ্যাংশ ও আলোচিত হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৯ জুন বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জুন।

লভ্যাংশ ঘোষণা করলেও আলোচিত হিসাব বছরে কোম্পানিটি কি পরিমাণ ব্যবসা কিংবা মুনাফা লাভ করেছে তা জানানো হয়নি।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ || ৩০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন