রোববার   ০১ মার্চ ২০২৬ || ১৬ ফাল্গুন ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:১০, ১ মার্চ ২০২৬

শ্রীলঙ্কা কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জয়সুরিয়ার

শ্রীলঙ্কা কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জয়সুরিয়ার
সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে সান্ত্বনার জয়টা পেতে পেতেও অধরাই রয়ে গেল অন্যতম আয়োজক শ্রীলঙ্কার। পাকিস্তানের কাছে ৫ রানে হারের মধ্য দিয়ে তাদের বিশ্বকাপ অধ্যায় শেষ হলো। সুপার এইটে এটি দাসুন শানাকার দলের টানা তৃতীয় হার। এই ম্যাচ দিয়েই লঙ্কান কোচের দায়িত্ব থেকে সনৎ জয়সুরিয়ার বিদায়ের অগ্রিম আভাস পাওয়া যাচ্ছিল। গতকাল (শনিবার) ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন এই লঙ্কান কিংবদন্তি।

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জন্য সর্বশেষ ম্যাচটি কেবলই নিয়মরক্ষার বলা যাবে না! কারণ আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিশ্চিত হওয়ার সময় পুরো লঙ্কান ড্রেসিংরুম ছিল বিধ্বস্ত। এমনকি মাঠের ক্রমাগত নেতিবাচক আক্রমণ থেকে বাঁচতে সরকারের হস্তক্ষেপও চেয়েছিলেন অধিনায়ক দাসুন শানাকা। নিঃসন্দেহে লঙ্কান কোচ জয়সুরিয়ার জন্যও এটি সুখকর মুহূর্ত নয়। খেলা শেষে তিনি বলেন, ‘আমার মতে এখন অন্য কাউকে (কোচের দায়িত্ব) দেওয়ার সময়।’

আগেভাগেই কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেও ভালোভাবে বিদায়ের ইচ্ছা ছিল জয়সুরিয়ার। তেমন কিছু না হওয়ায় হতাশ তিনি, ‘সে কারণে আমি দুই মাস আগে ইংল্যান্ড সিরিজের সময়েই লম্বা সময় এই চাকরিতে না থাকার আশাপ্রকাশ করেছিলাম। এরপরই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি। তবে আমার ধারণা ছিল বিশ্বকাপে ভালো অবস্থানে থেকে কোচের দায়িত্ব ছাড়তে পারব। প্রত্যাশা অনুযায়ী সেরকম কিছু করতে পারিনি এবং এ নিয়ে আমি মর্মাহত।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৪ সালের ১ অক্টোবর লঙ্কান কোচের পূর্ণকালীন দায়িত্ব পান জয়সুরিয়ার। আগামী ৩১ মার্চ পর্যন্ত তার চুক্তির মেয়াদ ছিল। সুপার এইটে কোনো জয় ছাড়াই ছিটকে গেল গ্রুপপর্বে চার ম্যাচের তিনটিতে জেতা শানাকার দল। যেখানে তারা ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানার মতো তারকা ক্রিকেটারের ইনজুরিতে ছিল কিছুটা ভঙ্গুর। জয়সুরিয়া বলছেন, ‘শ্রীলঙ্কায় খেলা হওয়ায় সেমিফাইনাল খেলার অনেক সুযোগ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেখানে নেই। শতভাগ অনুভব করি আমরা আরও ভালো করতে পারতাম।’

যদিও ঠিক কবে কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সেটি স্পষ্ট করেননি জয়সুরিয়া। ১৩ মার্চ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান-শ্রীলঙ্কা টি-টুয়েন্টি সিরিজ রয়েছে। যদিও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধবস্থায় সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লঙ্কান কোচ বলছেন, ‘জুন পর্যন্ত আমার চুক্তি। এসএলসিকে (শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড) আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাইনি। আমি আজ এই কথা বলব যে তারা জানে না। তাদের সঙ্গে বসে আলোচনা করতে হবে। তারা যদি অন্য কাউকে (দলের কোচ হিসেবে) নিয়োগ দিতে পারে, তাহলে অবশ্যই সেটাই করা উচিত।’

Image

সাম্প্রতিক সময়ের পারফর‌ম্যান্স ভালো না হলেও জয়সুরিয়া অধ্যায়ের শুরুতে লঙ্কানরা উল্লেখযোগ্য কিছু সাফল্য পেয়েছিল। যা ‍নিয়ে সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘দেড় বছর আগে আমরা যেখানে ছিলাম, সেখান থেকে দলকে এই অবস্থায় নিয়ে আসতে পেরেছি। ওয়ানডেতে আমাদের অবস্থান ছিল আট বা নয় নম্বরে, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জায়গা পাইনি। সেখান থেকে দলকে চার নম্বরে তুলে আনতে পেরেছি। টেস্ট দলকে ছয়ে এনেছি আর টি-টোয়েন্টি দলও ছয় বা সাত নম্বরে নিয়ে এসেছি (বর্তমানে আট নম্বরে)। যদিও আমি একা এটা করিনি। আমার কোচিং স্টাফ অসাধারণ সহায়তা করেছে।’

এএইচএস

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা