বুধবার   ১৩ মে ২০২৬ || ২৯ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৩৫, ১৩ মে ২০২৬

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি ঢাকা থেকে গ্রেপ্তার

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি ঢাকা থেকে গ্রেপ্তার
সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার হওয়া অরুণ কান্তি রায় সিটন গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য এবং গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

ডিবির ওসি বলেন, অরুণ কান্তি রায় সিটনের বিরুদ্ধে জুলাই-আগস্টের হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অনলাইন জরিপ

বুধবার   ১৩ মে ২০২৬ || ২৯ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন