সোমবার   ০৮ জুন ২০২৬ || ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৭:৪০, ৭ জুন ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, পুলিশের মামলা
সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দিবাগত রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ধনতোষ ত্রিপুরা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় এ মামলা দায়ের করেন। 

 

পুলিশ সূত্রে জানা যায়, মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরো ৩৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

এর আগে গত শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকার ডিসি পার্ক-বন্দর সড়কে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আকস্মিক মিছিল বের করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে তৎপরতা চালান বলে অভিযোগ করা হয়। 

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের মিছিল করার স্থান থেকে কার্তুজের খোসা ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে সৈয়দ আশরাফ (২৩), সাইফুদ্দীন শিকদার পারভেজ (২৬) ও আশরাফুল ইসলাম (১৯) নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে।

জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। এঘটনায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

সোমবার   ০৮ জুন ২০২৬ || ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম