বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬ || ৬ কার্তিক ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:২৩, ২১ অক্টোবর ২০২৬

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে রবিন-অলিনরা

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে রবিন-অলিনরা
সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মূল ম্যাচের আগে তাদের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ।

আজ (বুধবার) প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২২ ও ২৩ অক্টোবর মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও বিসিবি একাদশ।

প্রথমে তিন দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও ওয়েস্ট ইন্ডিজ দলের অনুরোধে কমিয়ে সেটা দুই দিন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি। সফরকারী দলের জন্য ২৪ অক্টোবর রাখা হয়েছে বিশ্রামের দিন।

বিসিবি একাদশ: মাহফিজুল ইসলাম রবিন, জিশান আলম, কালাম সিদ্দিকী অলিন, ইফতেখার আহমেদ ইফতি, জাকের আলী অনিক, এস এম মেহেরব, চৌধুরী মোঃ রিজওয়ান, আইচ মোল্লা, মোঃ শামীম হোসেন, আব্দুল হালিম, অনীক দেব বর্মা, ফাহাদ হোসেন, হোসেন, সান।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬ || ৬ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম