বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬ || ১৩ কার্তিক ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৪:৩৩, ২৭ অক্টোবর ২০২৬

৩০ অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১,৩৫১ বিদ্যালয়ের তথ্য জমার নির্দেশ

৩০ অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১,৩৫১ বিদ্যালয়ের তথ্য জমার নির্দেশ
সংগৃহীত

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) মোহাম্মদ রকিব উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, এএসপিআর বেসলাইন সার্ভের তথ্য সংগ্রহের জন্য আইপিইএমআইএস সিস্টেমে ‘এএসপিআর বেসলাইন সার্ভে ডেটা কালেকশন ২০২৬’ নামে একটি মডিউল যুক্ত করা হয়েছে। নির্ধারিত বিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এ মডিউলে এন্ট্রি দিতে আগে অনুরোধ করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেক বিদ্যালয়ের তথ্য জমা পড়েনি।

অন্যদিকে, ৪১৪টি বিদ্যালয়ের কোড প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস সিস্টেমে না থাকায় এসব বিদ্যালয়ের তথ্য সংগ্রহের জন্য আলাদা এক্সেল ফরম্যাট দেওয়া হয়েছিল। কিন্তু সেসব তথ্যও অধিদপ্তরে জমা পড়েনি।

এ অবস্থায় আইপিইএমআইএস মডিউলে তথ্য এন্ট্রি না হওয়া বিদ্যালয়গুলোর তথ্য নিশ্চিত করার পাশাপাশি ভিন্ন কোডযুক্ত ৪১৪টি বিদ্যালয়ের তথ্য নির্ধারিত এক্সেল শিটে পূরণ করে পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, পূরণ করা এক্সেল ফাইলের সফট কপি আগামী ৩০ অক্টোবরের মধ্যে পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ই-মেইল ঠিকানা dirmonitordpe@gmail.com-এ পাঠাতে হবে। ফাইল কোনো অবস্থাতেই পিডিএফ করা যাবে না।

বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬ || ১৩ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম