রোববার   ১০ মে ২০২৬ || ২৬ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:১৪, ৮ মে ২০২৬

সিরাজগঞ্জে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

সিরাজগঞ্জে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত
সংগৃহীত

সিরাজগঞ্জে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে দিনব্যাপী ব্যাপক কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) সকাল ১০ টায় মুজিব সড়কস্ত বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিটের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা এবং বেলুন উড়িয়ে দিবসটির দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচি উদ্বোধন করেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। উদ্বোধন শেষে সিরাজগঞ্জ জেলা ইউনিটের হলরুমে আলোচনা সভা ও কেক কর্তন করা হয়।

ভাইস প্রেসিডেন্টের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের নির্বাহী সদস্য তাজ উদ্দিন কাউন্সিলর, সাবিনা ইয়াসমিন হাসি, আজীবন সদস্য শেখ মোঃ এনামুল হক প্রমুখ।

পিডিএস/এমএইউ

সর্বশেষ

অনলাইন জরিপ

রোববার   ১০ মে ২০২৬ || ২৬ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন