গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত তরুণ আটক
অভিযুক্ত তরুণের নাম নোমান সরকার (২২)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া একতা পাড়া এলাকার মাসুদ রানার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব সরকার জানান, খবর পেয়ে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান। সেখানে উপস্থিত লোকজন জানায়, বিকেল ৩টার দিকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বর্ধনকুঠি এলাকায় ওই শিক্ষার্থীর পথরোধ করে নোমান। পরে শিশুটির গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় সে।
এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নোমানকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’






.webp)










