রোববার   ২৪ মে ২০২৬ || ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:০১, ১৯ মে ২০২৬

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সংগৃহীত

জয়পুরহাট, ১৮ মে ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ ভটভটি (শ্যালো ইঞ্জিন চালিত যান) উল্টে মেহেদী হাসান (২২) নামের একব্যক্তি মৃত্যু হয়েছেন। 

আজ সোমবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার হেলকুন্ডা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মেহেদী হাসান জেলার ক্ষেতলাল উপজেলার বুড়াইল গ্রামের রেজাউল করিমের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান সদও উপজেলার হেলকুন্ডা এলাকায় একটি গরুর খামারে শ্রমিকের কাজ করতো। সোমবার বিকেলে জয়পুরহাট শহর থেকে ভটভটিতে খড় নিয়ে খামারে ফিরছিলেন। পথিমধ্যে হেলকুন্ডা বাজার এলাকায় আসার পর ভটভটির চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে মেহেদী হাসান গুরুতর আহত হন। স্থানীয়রা মেহেদী হাসানকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

অনলাইন জরিপ

রোববার   ২৪ মে ২০২৬ || ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন