সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ || ২৬ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৪৫, ২০ জানুয়ারি ২০২৬

সিলেটে সব বিশ্বমানের খেলোয়াড় দাবি ইংলিশ ক্রিকেটারের

সিলেটে সব বিশ্বমানের খেলোয়াড় দাবি ইংলিশ ক্রিকেটারের
সংগৃহীত

চলমান বিপিএলের লিগ পর্বের সব খেলা শেষ হয়েছে। আজ মঙ্গলবার থেকে মাঠে গড়াবে প্লে-অফের ম্যাচ। যেখানে দিনের প্রথম ম্যাচ এলিমিনেটরে লড়বে সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স। 

বিপিএলের শুরু থেকেই ইথান ব্রুকস খেলছেন সিলেটের হয়ে। টুর্নামেন্টের মাঝপথে দলে যোগ হয়েছেন মঈন আলী। সবশেষ যুক্ত হয়েছেন স্যাম বিলিংস ও ক্রিস ওকস। মঈন ইতোমধ্যেই কয়েকদিন খেলে দলের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন, আর বিলিংস ও ওকস প্লে-অফ খেলতে দলে এসেছেন। 

ব্রুকস দলের নতুন স্বদেশী তারকা খেলোয়াড়দের প্রতি সম্মান প্রকাশ করে বলেন, ‘যাদের আনা হচ্ছে তারা বিশ্বমানের খেলোয়াড়। প্রত্যেকেই ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছে এবং সর্বোচ্চ পর্যায়ে খেলেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তারা প্রচুর খেলা অভিজ্ঞতা অর্জন করেছে।’

তিনি আরও বলেন, ‘তাদের আগমনে দলের অভিজ্ঞতা ও মান আরও শক্তিশালী হবে। আশা করি আমিও তাদের সাথে খেলার সুযোগ পাব এবং পিচে গিয়ে ভালো পারফরম্যান্স করতে পারব।'

ওকসের সঙ্গে ব্যক্তিগত পরিচয় থাকা প্রসঙ্গে ব্রুকস বলেন, ‘কাউন্টি থেকেই ওকসের সঙ্গে আমার জানাশোনা আছে। সে দারুণ একজন মানুষ এবং ক্রিকেটের সেরাদের একজন। জীবন ও ক্রিকেট নিয়ে অনেক কথাই হয়েছে আমাদের, তবে এগুলো একান্ত ব্যক্তিগত।’

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা