রোববার   ২২ মার্চ ২০২৬ || ৭ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৩১, ২২ মার্চ ২০২৬

বাংলাদেশের সঙ্গে যাত্রা থামতে পারে কোচ নাভিদ নেওয়াজের!

বাংলাদেশের সঙ্গে যাত্রা থামতে পারে কোচ নাভিদ নেওয়াজের!
সংগৃহীত

চলতি বছর অনুষ্ঠিত সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যাচ্ছেতাই পারফর্ম ছিল বাংলাদেশের। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় হতাশার বিদায় নিয়ে দেশে ফিরেছিল আজিজুল হাকিম তামিমের দল। এরপর থেকে নতুন করে যুব দলের আর কোনো প্রোগ্রাম বা খেলা শুরু হয়নি। জুনিয়র টাইগারদের প্রধান কোচ নাভিদ নেওয়াজের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়বে কি না তা জানা যায়নি।

সামনে ইয়ুথ ক্রিকেট লিগ শেষেই গঠিত হবে নতুন করে যুবাদের দল। তার আগে আলোচনায় দলটির প্রধান কোচ নাভিদ নেওয়াজ। আগামী জুন পর্যন্ত তার চুক্তি রয়েছে বিসিবির সঙ্গে। নতুন করে বিসিবি তার সঙ্গে চুক্তি করবে কি না সে বিষয়ে কিছু জানায়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, নাভিদের পারফরম্যান্সে খুশি না বিসিবি। 

সবশেষ যুব বিশ্বকাপে বেশ কিছু বাজে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ রয়েছে নাভিদের বিরুদ্ধে। যা তার এককভাবে নেওয়া বলেও আলোচনা রয়েছে। এমন অবস্থায় তার সঙ্গে বিসিবি চুক্তির মেয়াদ বাড়ায় কি না সেটাই দেখার বিষয়। 

নাভিদকে নিয়ে বিসিবির একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন, ‘নাভিদ নেওয়াজের বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তার সঙ্গে যুবা দলের হয়ে আগামী জুন পর্যন্ত চুক্তি রয়েছে। সে থাকবে কি থাকবে না এটা আসলে পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। তবে যতটুকু জানি ঈদের পরপরই দেশে আসার কথা রয়েছে নাভিদের।’

সূত্র: ঢাকা পোষ্ট