সোমবার   ০৬ এপ্রিল ২০২৬ || ২২ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:২৪, ৫ এপ্রিল ২০২৬

বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন জমা পড়ছে এনএসসির কাছে

বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন জমা পড়ছে এনএসসির কাছে
সংগৃহীত

বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে গত মাসে তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর একে একে বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন তদন্ত কমিটির সদস্যরা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও মুখোমুখি হয়েছেন তদন্ত কমিটির। তারা আজ (রোববার) এনএসসিতে প্রতিবেদন জমা দেবে। 

এদিন সকাল ১১টায় এনএসসি অথবা ক্রীড়া মন্ত্রনালয়ে জমা পড়বে এই রিপোর্ট। বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। এর আগে দেশে পা রাখার আগেই বিসিবি সভাপতি লিখিতভাবে তদন্ত কমিটিকে উত্তর দিয়েছেন।

এ ছাড়া তদন্ত কমিটির কাজ ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। সপ্তাহখানেক আগে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন তদন্ত কমিটির মুখোমুখি হন। এরপর গেল রোববার এনএসসি গঠিত স্বাধীন তদন্ত কমিটি কথা বলেছিল বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদের সঙ্গেও। 

পরে প্রতিপক্ষ না থাকায় নির্বাচনে ম্যানিপুলেশন হয়নি বলে গণমাধ্যমকে জানান ফারুক, ‘আমি বলেছি নির্বাচনে তো কোনো প্রতিপক্ষ ছিল না। সুতরাং এখানে ম্যানিপুলেশনের সম্ভাবনা কেমনে থাকবে? এখানে ভোটার ছিল ৭৬ জন, ৪২ ভোট কাস্ট হয়েছে এবং আমি সবচেয়ে বেশি ভোট পেয়েছি। সুতরাং সেখানে ৩৪ ভোট নাই। যেহেতু প্রতিপ্রক্ষ ছিল না ওইখানে ম্যানিপুলেশনের সম্ভাবনা কম থাকে, নাই বললেই চলে। আমার মনে হয় ভোটাভুটি যেটা হয়েছে ঠিকই হয়েছে।’

সূত্র: ঢাকা পোষ্ট