রোববার   ২৬ এপ্রিল ২০২৬ || ১২ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:২১, ২৬ এপ্রিল ২০২৬

১২৮ ফুটবলারকে বাছাই করবে বাফুফে

১২৮ ফুটবলারকে বাছাই করবে বাফুফে
সংগৃহীত

গত বছর বাফুফের অ-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল। সারাদেশ ব্যাপী আয়োজিত এই টুর্নামেন্ট থেকে বাফুফে ১২৮ জন মেধাবী ফুটবলার খুঁজে বের করেছে। সেই ফুটবলারদের পরবর্তী পরিকল্পনা নিয়ে আজ অ-‌১৫ ফুটবল টুর্নামেন্ট কমিটি সভা করেছে।

বিগত সময়ে বাফুফে অনেক টুর্নামেন্টই করেছে। খেলার পর ফুটবলারদের ধরে রাখার তেমন প্রক্রিয়া ছিল না। এবার এই টুর্নামেন্ট থেকে প্রতিভা হারিয়ে দিতে চায় না ফেডারেশন। এই বিষয়ে কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম, ‘আমরা ১২৮ জন ফুটবলারকে তিন ধাপে কমলাপুর স্টেডিয়ামে বাছাইয়ের জন্য ডাকব। সেখানে আমাদের কোচিং স্টাফ ও এই কমিটির উপদেষ্টা জুলফিকার মাহমুদ মিন্টুও থাকবেন। এখান থেকে আমরা মেধা অনুযায়ী ৩০-৪০ জন ফুটবলারকে ইয়েস কার্ড প্রদান করব।’

বাংলাদেশ সম্প্রতি সাফ অ-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। সামনে সাফ অ-১৭ টুর্নামেন্ট রয়েছে। সেখানে এই মেধাবী ফুটবলারদের নিয়ে ফেডারেশন দল গড়তে চায় জানিয়ে মুঞ্জুরুল বলেন, ‘গত বছর তাদের বয়স ছিল ১৫। এখন সেটা বেড়ে অনেকের ১৬ হবে। আমরা এই ফুটবলারদের আগামীর জাতীয় দলের জন্য প্রস্তুত করব।’

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

রোববার   ২৬ এপ্রিল ২০২৬ || ১২ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন