রোববার   ২৬ এপ্রিল ২০২৬ || ১২ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:২৪, ২৬ এপ্রিল ২০২৬

গোল্ডেন ডাক ও কান্নার পর সূর্যবংশীর তাণ্ডব

গোল্ডেন ডাক ও কান্নার পর সূর্যবংশীর তাণ্ডব
সংগৃহীত

চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের কাছে মৌসুমের প্রথম হার দেখেছিল রাজস্থান রয়্যালস। ওই ম্যাচে গোল্ডেন ডাক মারেন বৈভব সূর্যবংশী। পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে কেঁদে বুক ভাসান তিনি।

মোমেন্টাম হারিয়ে ফেলা রাজস্থান লখনউ সুপার জায়ান্টসকে ৪০ রানে হারিয়ে জয়ে ফেরে। এবারের দেখায় হায়দরাবাদের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালালেন সূর্যবংশী।

প্রথম ওভারেই টানা চারটি ছক্কা মারেন তিনি। তারপর ৩৬ বলে করলেন সেঞ্চুরি। এটি আইপিএলে তার দ্বিতীয় শতক এবং ৪০ বলের কম খেলে। গত বছর আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। তাতে আইপিএল ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ৪০ বা তার কম বল খেলে দুটি সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। তার ৩৭ বলের ইনিংসে ছিল ৫ চার ও ১২ ছয়।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

রোববার   ২৬ এপ্রিল ২০২৬ || ১২ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন