মঙ্গলবার   ০৫ মে ২০২৬ || ২১ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:২৯, ৫ মে ২০২৬

নেইমারের বিরুদ্ধে ‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগ রবিনহোর ছেলের

নেইমারের বিরুদ্ধে ‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগ রবিনহোর ছেলের
সংগৃহীত

মাঠের বাইরে নতুন করে বিতর্কিত হলেন নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল তারকার বিরুদ্ধে সান্তোস সতীর্থ রবিনহো জুনিয়রকে ‘শারীরিকভাবে লাঞ্ছিত’ করার অভিযোগ উঠেছে। গত রোববার ট্রেনিং সেশন চলার সময়ে ঘটা এই ঘটনায় তদন্ত শুরু করেছে সান্তোস।

ইএসপিএন-কে একাধিক সূত্র জানিয়েছে, রবিনহো ড্রিবল করে নেইমারকে কাটিয়ে যাচ্ছিলেন। এতে অপমানিতবোধ করায় ক্ষিপ্ত হয়ে ১৮ বছর বয়সী ফুটবলারের ওপর চড়াও হন ব্রাজিলের শীর্ষ গোলদাতা।

ক্লাব এক বিবৃতি দিয়ে জানায়, ‘সান্তোস ফুটবল ক্লাবের এক খেলোয়াড়ের বিরুদ্ধে ক্লাবের আরেক খেলোয়াড়কে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ সম্পর্কে অবগত সান্তোস ফুটবল ক্লাব।’

সূত্রমতে, নেইমার এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে রবিনহোকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তারপর দুজনের মধ্যে বাদানুবাদ শুরু হলে অন্য সতীর্থরা তাদের আলাদা করেন। রবিনহো জুনিয়র এই ঘটনায় খুবই মর্মাহত হয়েছেন। ক্লাব বিবৃতিতে যোগ করেছে, ‘ক্লাবের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নেইমার জুনিয়র ও রবসন ডি সুজা জুনিয়রের (রবিনহো)  মধ্যে ট্রেনিং চলাকালে বাদানুবাদের ঘটনা যাচাইয়ে তাৎক্ষণিকভাবে আভ্যন্তরীণ তদন্ত  শুরু করেছে সান্তোস। ক্লাবের আইন বিভাগ তদন্ত পরিচালনার দায়িত্বে আছে।’

গ্লোবস্পোর্ত-এর প্রতিবেদততন অনুযায়ী রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটির সাবেক ফরোয়ার্ড রবিনহোর ছেলে রবিনহো জুনিয়র। নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছেন তিনি। অশ্রাব্য ভাষায় গালিগালাজ, ধাক্কা দেওয়া এবং সজোরে চড় মারার অভিযোগ করেছেন রবিনহো জুনিয়র। ন্যূনতম নিরাপত্তা মানের ঘাটতির কারণে তার চুক্তি বাতিলের জন্য সান্তোসের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন।

নেইমারের প্রেস অফিসের সঙ্গে ইএসপিএন যোগাযোগ করলে জানানো হয়, সান্তোস অধিনায়ক এই ঘটনায় কোনো মন্তব্য করবেন না। রবিনহো জুনিয়রকে ডেকে তিনি ঘটনার পরপর পরিস্থিতি ঠাণ্ডা করতে চেয়েছিলেন নেইমার এবং কৃতকর্মের জন্য খেলোয়াড়ের পরিবারের কাছে ক্ষমা চেয়েও বার্তা দেন বলে জানা গেছে।

ব্রাজিল জাতীয় দলে একসময় রবিনহোর বাবার সঙ্গে খেলেছেন নেইমার। গত মৌসুমে সান্তোসের প্রথম দলে জায়গা পান সাবেক ফরোয়ার্ডের ছেলে। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে আট ম্যাচ খেলেছেন। গত শনিবার পালমেইরাসের সঙ্গে ১-১ গোলের ড্রয়ের ম্যাচে দুজনের কেউ ছিলেন না। 

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

মঙ্গলবার   ০৫ মে ২০২৬ || ২১ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন