মঙ্গলবার   ০৫ মে ২০২৬ || ২১ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:১৮, ৫ মে ২০২৬

বয়সভিত্তিক দলের নির্বাচক হলেন শামসুর

বয়সভিত্তিক দলের নির্বাচক হলেন শামসুর
সংগৃহীত

জাতীয় দলের হয়ে একসময় খেলেছিলেন শামসুর রহমান শুভ। তবে ২০১৪ সালের পর আর লাল-সবুজের জার্সিতে খেলা হয়নি তার। যদিও দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছিলেন শুভ। তবে সম্প্রতি লাল বলের ক্রিকেটকে ছেড়ে দেন তিনি।

এবার নতুন করে যুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে। বিসিবির বয়সভিত্তিক দলের হয়ে নির্বাচকের দায়িত্ব পেয়েছেন তিনি। আগামী এক বছরের জন্য দায়িত্ব সামলাবেন শুভ। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত শুভ নিজেই।

জানিয়েছেন নতুন দায়িত্ব সঠিকভাবে কাজে লাগানোর কথা। শুভ বলেন, ‘আলহামদুলিল্লাহ, যে দায়িত্ব পেয়েছি সেটা যথাযথ কাজে লাগাতে চাই। নিজের অভিজ্ঞতা দিয়ে তরুণ ক্রিকেটারদের তুলে আনতে চাই। ১ তারিখ থেকে নিজের কাজ শুরু করেছি। বর্তমানে খুলনাতে রয়েছি। অনুর্ধ্ব-১৬ দলের খেলা দেখতে এসেছি।’

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

মঙ্গলবার   ০৫ মে ২০২৬ || ২১ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন