সরকার, মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শীঘ্রই সমাধান আসবে, সবাই ধৈর
সরকার, মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শীঘ্রই সমাধান আসবে, সবাই ধৈর্য ধরুন!
পোশাক খাতের সম্মানিত শ্রমিক ভাই ও বোনেরা আপনাদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য মজুরির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার, কারখানা মালিক এবং আপনাদের (শ্রমিক) প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিক মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
যেখানে আপনাদের প্রতিনিধিরা সরাসরি আলোচনার টেবিলে বসে যুক্তি ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বেতন বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করছেন, সেখানে রাজপথে নেমে অবরোধ, বিশৃঙ্খলা বা ক্ষোভ প্রকাশের কোনো যৌক্তিকতা নেই।
মজুরি বোর্ডের মাধ্যমে খুব দ্রুতই একটি বাস্তবসম্মত, সম্মানজনক ও সুন্দর সমাধান আসতে যাচ্ছে। তাই এই সময়ে কোনো ধরনের গুজব বা উসকানিতে বিভ্রান্ত হয়ে নিজের কর্মক্ষেত্র ও দেশের অর্থনীতির ক্ষতি করবেন না।
সবাই দায়িত্বশীল আচরণ করুন, ধৈর্য ধরুন এবং স্বাভাবিকভাবে নিজ নিজ কাজে যোগ দিন। নিয়মতান্ত্রিক আলোচনার ওপর আস্থা রাখুন ন্যায্য সমাধান আসবেই!
#WageBoard #GarmentWorkers #MinimumWage #SayNoToProvocation #Bangladesh #garmentfactory

