বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ || ৯ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:০৩, ১৭ এপ্রিল ২০২৬

মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত ৪ জন আটক

মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত ৪ জন আটক
সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকায় আসাদুল ওরফে লম্বু আসাদুলকে হত্যাকাণ্ডে জড়িত অন্যতম আসামী সাবেক ৩৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আক্তার ও মুন্নাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। অন্য দুই আসামিরা হলেন নয়ন ও মিরাজ।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ জুয়েল রানা এই তথ্য জানান। তবে প্রাথমিকভাবে তিনি চার জনের নাম জানাতে পারেননি।

এর আগে বুধবার দিবাগত রাত ১২ টা ৫০ মিনিটে মোহাম্মদপুরের বেরিবাঁধ সাদেক খান ইটখোলা এলাকায় পূর্ব শত্রুতা জেড়ে আসাদুল ওরফে লম্বু আসাদুলকে ছুরিআঘাত করে হত্যা করে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ || ৯ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন