শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ || ১০ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৪৭, ২৪ এপ্রিল ২০২৬

ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
সংগৃহীত

ইসরায়েল এবং লেবাননের যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ইসরায়েল এবং লেবাননের মার্কিন দূতদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর হোয়াইট হাউসে সেই বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা চমৎকার একটি বৈঠক করেছি। তারা (ইসরায়েল-লেবানন) উভয়েই যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছে…কোনো গোলাগুলি নয়—যুদ্ধবিরতি— আর কোনো গুলি নয়। দেখা যাক কী হয়।”

পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “আমাদের বৈঠক ছিল খুবই চমৎকার। ইসলায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানো হয়েছে। হিজবুল্লা থেকে নিজেকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করবে।”

উল্লেখ্য, ১৯৮২ সালে লেবাননে প্রতিষ্ঠিত সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লা বর্তমানে বিশ্বের বৃহত্তম মুসলিম সশস্ত্র গোষ্ঠী। ইরানের মদতপুষ্ট এই গোষ্ঠীটি প্রতিষ্ঠালগ্ন থেকেই হিজবুল্লা ব্যাপকভাবে ইসরায়েলবিরোধী।

হিজবুল্লা কখনও লেবাননের প্রকাশ্য রাজনীতিতে আসে না, নির্বাচনে সরাসরি অংশও নেয় না; কিন্তু দেশটির ক্ষমতার উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ তাদের হাতে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর ২ দিন পর লেবাননে পৃথকভাবে সেনা অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। টানা ৪৫ দিন ধরে চলা অভিযানে লেবাননে নিহত হয়েছেন প্রায় ৩ হাাজার মানুষ। গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল-লেবানন।

সেই হিসেবে আগামী ২৭ এপ্রিল যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল; তার আগেই এই বিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ানো হলো।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের মধ্যকার বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হুকাবি, লেবাননের রাষ্ট্রদূত মাইকেল ইসা, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সূত্র : সিএনএন/এনবিসি

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ || ১০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন