শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ || ১০ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৫:১৯, ২৪ এপ্রিল ২০২৬

আবহাওয়ার পূর্বাভাস

তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে সুখবর আবহাওয়া অধিদপ্তরের

তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে সুখবর আবহাওয়া অধিদপ্তরের
সংগৃহীত

তীব্র গরমে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। টানা চার দিন ধরে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও দুই দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে শুরু করতে পারে। একই সঙ্গে সোমবার (২৭ এপ্রিল) থেকে দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা গরম থেকে স্বস্তি এনে দিতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ এপ্রিল রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি ও বিদ্যুৎ চমকানো।

এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এতে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সূত্র: কালবেলা

সর্বশেষ

অনলাইন জরিপ

শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ || ১০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন