চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় রানু আক্তার (২৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পদুয়া ইউনিয়নের ৩ নম্বর হরিহর ওয়ার্ড এলাকার বাচা মিয়ার মেয়ে এবং সেকান্দর হোসেনের স্ত্রী।
সোমবার (১১ মে) দুপুর ১টা থেকে ২টার মধ্যে দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর হরিহর ওয়ার্ডের গোলাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রানু আক্তার ঘরের রান্নাঘরের বিমের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।
স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং গত দুই মাস ধরে চিকিৎসা নিচ্ছিলেন। মানসিক অস্থিরতার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
.webp)

.webp)


.webp)
.webp)
.webp)

