মঙ্গলবার   ১২ মে ২০২৬ || ২৮ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৪:১৪, ১২ মে ২০২৬

আপিল খারিজ, বিএসবিআরএ নির্বাচনে আমজাদ চৌধুরীর মনোনয়ন বাতিল বহাল

আপিল খারিজ, বিএসবিআরএ নির্বাচনে আমজাদ চৌধুরীর মনোনয়ন বাতিল বহাল
সংগৃহীত

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ও সংগঠনটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ চৌধুরীর মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে নির্বাচন আপিল বোর্ড। শনিবার (৯ মে) মোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বোর্ড এ সিদ্ধান্ত দেয়। তবে নির্বাহী সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ জাবের ছিদ্দিকি ও মোহাম্মদ ইলিয়াসের প্রার্থিতা বহাল রাখা হয়েছে।

আগামী ৩ জুন (বুধবার) বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

আপিল বোর্ডের রায়ে বলা হয়, বিএসবিআরএ নির্বাচন-২০২৬ এর তফসিল অনুযায়ী আমজাদ চৌধুরীর মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা মহামান্য হাইকোর্ট বিভাগের সিভিল রুল অনুযায়ী মামলার স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের রায় এবং গত ৩০ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনে ঋণ খেলাপি হিসেবে উল্লেখ থাকায় তার আপিল গ্রহণযোগ্য হয়নি।

অন্যদিকে, আগামী ২০ মে (বুধবার)-এর মধ্যে পুলিশ ক্লিয়ারেন্সের মূল সনদ জমা দেওয়ার শর্তে আব্দুল্লাহ জাবের ছিদ্দিকি ও মোহাম্মদ ইলিয়াসের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

এর আগে, সভাপতি পদে দুজন এবং নির্বাহী সদস্য পদে ১৫ জনসহ মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গত ৩০ এপ্রিল তিন প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত জানায় নির্বাচন বোর্ড। পরে তারা ৩ মে আপিল করেন।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

মঙ্গলবার   ১২ মে ২০২৬ || ২৮ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন