গাইবান্ধায় কুকুরের কামড়ে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কুকুরের কামড়ে নিহত পরিবারের মাঝে মঙ্গলবার গাইবান্ধা জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক এই আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার দাস, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, যুগ্ম আহবায়ক আশেক আলী বিএসসি, এমএ গাফফার মোল্লা, ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম, সুন্দরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম আযম, ইউনিয়ন বিএনপি আহবায়ক আন্না কায়ছার প্রমুখ।
সূত্র: ঢাকা পোষ্ট


.webp)










