বুধবার   ২০ মে ২০২৬ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:২৪, ২০ মে ২০২৬

বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু, পৌরসভা বিলুপ্ত কাল

বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু, পৌরসভা বিলুপ্ত কাল
সংগৃহীত

দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল দেশের ১৩তম সিটি কর্পোরেশন ‘বগুড়া সিটি কর্পোরেশন’। মঙ্গলবার (১৯ মে) নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামীকাল থেকেই বিলুপ্ত পৌরসভার জায়গায় নতুন এই সিটি কর্পোরেশনটির দাপ্তরিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন।

গতকাল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, পরবর্তী নির্বাচিত কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা নতুন কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত এম আর ইসলাম স্বাধীন বগুড়া সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি মেয়রের সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া সিটি কর্পোরেশনের নতুন পথচলা নিয়ে আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ায় এই অঞ্চলের নাগরিক সেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে। এখন থেকে এই প্রতিষ্ঠানটি নিজস্ব ডিপিপি প্রণয়ন এবং বড় বড় স্বাধীন প্রকল্প গ্রহণ করতে পারবে। 

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন আইনের আওতায় এখানে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ওভারপাস, উড়াল সেতু এবং ফ্লাইওভার নির্মাণের মতো প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। বগুড়াবাসীর সুপেয় পানি নিশ্চিত করতে ইতিমধ্যে এখানে একটি পৃথক ‘ওয়াসা’ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আদলে এখানে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠনের উদ্যোগও নেওয়া হবে।

সর্বশেষ

অনলাইন জরিপ

বুধবার   ২০ মে ২০২৬ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন