বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:২৫, ২১ মে ২০২৬

কমনওয়েলথের কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশ

কমনওয়েলথের কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশ
সংগৃহীত

বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের নির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে।

বুধবার (২০ মে) লন্ডনের কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত কমনওয়েলথ বোর্ড অব গভর্নরস সভায় এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশ নির্বাহী কমিটির (ইসি) সদস্য নির্বাচিত হয়। 

বোর্ড সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নজরুল ইসলাম।

লন্ডনে বাংলাদেশ হাই কমিশন জানায়, কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটি ১৬‌টি সদস্য নিয়ে গঠিত, যার মধ্যে ৮‌টি সর্বোচ্চ অবদানকারী সদস্য রাষ্ট্র এবং বাকি ৮‌টি ৪ অঞ্চল থেকে নির্বাচিত হয়।

কার্যনির্বাহী কমিটি কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, কর্মী এবং প্রশাসন সম্পর্কিত সমস্ত বিষয় তদারকি করার জন্য বাধ্য। কমিটি কমনওয়েলথ বোর্ড অফ গভর্নরদের জন্য নীতিগত সুপারিশ করে।

কমিটি কমনওয়েলথের নতুন এবং স্বীকৃত সংস্থার (এওএস) সদস্যপদ যাচাই করে।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন