বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৪৫, ২১ মে ২০২৬

নাটোরের আজিমনগর স্টেশনে থামবে চিলাহাটি এক্সপ্রেস

নাটোরের আজিমনগর স্টেশনে থামবে চিলাহাটি এক্সপ্রেস
সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির অনুমোদন পেয়েছে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। আগামী ২৬ মে থেকে ট্রেনটি স্টেশনটিতে দুই মিনিটের জন্য যাত্রাবিরতি করবে।

বুধবার (২০ মে) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজারের কার্যালয় থেকে জারি করা এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়। দপ্তরাদেশে স্বাক্ষর করেন সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল।

দপ্তরাদেশে বলা হয়, রেলভবনের নির্দেশনার আলোকে ৮০৬ ও ৮০৫ নম্বর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের আজিমনগর রেলওয়ে স্টেশনে দুই মিনিটের যাত্রাবিরতি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২৬ মে, মঙ্গলবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী ট্রেনটি চলাচল করবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সব বিভাগ ও কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন