বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:২৩, ২১ মে ২০২৬

৪৯ পলিটেকনিক ও মনোটেকনিকের নামে যুক্ত হলো ‘সরকারি’

৪৯ পলিটেকনিক ও মনোটেকনিকের নামে যুক্ত হলো ‘সরকারি’
সংগৃহীত

দেশের ৪৯টি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের নাম পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের নামের সঙ্গে ‘সরকারি’ শব্দটি যুক্ত করা হয়েছে। একই সঙ্গে নির্মাণাধীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর নামেও ‘সরকারি’ শব্দ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা-১ থেকে এ–সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। উপসচিব মোহাম্মদ মিকাইল সই করা পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্র অনুযায়ী, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের নতুন নাম হয়েছে ‘ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট’। একইভাবে ঢাকা মহিলা পলিটেকনিক, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, নরসিংদী, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও বগুড়াসহ দেশের ৪৯টি ইনস্টিটিউটের নামের সঙ্গে ‘সরকারি’ শব্দ যুক্ত করা হয়েছে।

এ ছাড়া গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে ‘সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট’ এবং ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের নাম ‘ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউট’ করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নতুন নামগুলো অবিলম্বে কার্যকর করতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ১৯টি দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন