বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৪৪, ৪ জুন ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়ায় গভীর সন্তোষ, গর্ব ও স্বস্তি প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

বুধবার (০৩ জুন) রাতে প্রেস উইংয়ের পাঠানো এক অভিনন্দন বার্তায় তা জানানো হয়। 

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি এই গৌরবময় অর্জনের জন্য বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকার, বিজয়ী প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, দেশের কূটনীতিকরা এবং সর্বোপরি দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। 

রাষ্ট্রপতি বাংলাদেশের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন প্রদর্শনকারী জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি বিশ্বাস করি, এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও গ্রহণযোগ্যতাকে আরও দৃঢ় করবে।’

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম