বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:০৭, ৪ জুন ২০২৬

বগুড়ায় মেয়ের সহপাঠীকে ধর্ষণের অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা

বগুড়ায় মেয়ের সহপাঠীকে ধর্ষণের অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা
সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার এক সহপাঠীর বাবার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, গতকাল ওই শিশুর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৩ জানুয়ারি শিশুটি তার বান্ধবীর খোঁজে তাদের বাড়িতে যায়। সেখানে বান্ধবীর বাবা শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনা গোপন রাখার জন্য তিনি ওই শিশুকে হুমকি দেন।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ মে শিশুটিকে একটি স্থানীয় ক্লিনিকে পরীক্ষা করা হলে সে অন্তঃসত্ত্বা বলে জানা যায়।

ওসি জানান, গত ২ জুন ওই শিশুর পরিবার পুলিশের দ্বারস্থ হয় এবং অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে।

ওসি তারিকুল বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে গত দুই দিনে বগুড়া ও নাটোরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। যেহেতু ঘটনাটি বেশ আগে ঘটেছে, তাই আইনি ব্যবস্থার বিষয়টি আঁচ করতে পেরে অভিযুক্ত ব্যক্তি আত্মগোপন করেছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম