বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬ || ২৭ কার্তিক ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৬:৫১, ১২ নভেম্বর ২০২৬

নতুন পে স্কেলে আরও যুক্ত হলেন যারা, নির্দেশনা জারি

নতুন পে স্কেলে আরও যুক্ত হলেন যারা, নির্দেশনা জারি
সংগৃহীত

নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পাবেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা। গত ১ জুলাই থেকে তাদের নতুন বেতন স্কেল কার্যকর করতে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সরকার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর সুবিধা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। তবে তাদের বেতন নির্ধারণ ও প্রদানের ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরও যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এতে আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’-এর বিধি ৮ অনুযায়ী, গত ১ জুলাই থেকে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী নির্ধারণ করতে হবে।

নির্দেশনাটি বাস্তবায়নের জন্য সব জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সূত্র: কালবেলা

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬ || ২৭ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম