বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ || ৯ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৫৮, ২৩ এপ্রিল ২০২৬

ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে হামলা, গ্রেপ্তার ৩ জনের স্বীকারোক্তি

ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে হামলা, গ্রেপ্তার ৩ জনের স্বীকারোক্তি
সংগৃহীত

রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তারা ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে- আসামি সামস আল আসাদুজ্জান শিকদার, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে- আসামি সালাহউদ্দিন ও ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে- আসামি শরিফুল আলম করিমের জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দি রেকর্ড শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এছাড়া, আসামি আমিনুল ইসলাম কাল্লু ও বদিউল আল মল্লিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন জুনাইদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২০ এপ্রিল জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ডিউটি শেষে পায়ে হেটে বাসায় ফিরছিলেন আহমেদ হোসেন। পথে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ২ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন ২১ এপ্রিল রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বনানী থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ || ৯ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন