মঙ্গলবার   ১২ মে ২০২৬ || ২৮ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:৪৭, ১২ মে ২০২৬

ডুয়েটে ভর্তি আবেদন শুরু আজ, ফি ১৫০০ টাকা

ডুয়েটে ভর্তি আবেদন শুরু আজ, ফি ১৫০০ টাকা
সংগৃহীত

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে মঙ্গলবার (১২ মে)। সকাল ৮টা থেকে অনলাইনে এই আবেদন কার্যক্রম শুরু হয়ে চলবে ২২ জুন (সোমবার) বিকেল ৩টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ১ হাজার ৫০০ টাকা ফি দিয়ে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে মাধ্যমিক অথবা দাখিল বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫.০০ স্কেলে জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/অ্যাগ্রিকালচার/আর্কিটেকচার পরীক্ষায় গড়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা সিজিপিএ ৪.০০ স্কেলে সিজিপিএ ৩.০০ থাকতে হবে। শুধুমাত্র ২০২৪ ও তার পরবর্তী বছরে ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে এই সময়সীমার নিয়ম শিথিলযোগ্য।

ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার পাঁচশ টাকা। এই ফি বিকাশ, রকেট বা অগ্রণী ব্যাংকের মোবাইল অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। মেকানিক্যাল (ME), আইপিই (IPE) এবং এমএমই (MME) বিভাগের আবেদনকারীদের জন্য একটি মাত্র আবেদন করতে হবে এবং সেখানে পছন্দের ক্রম উল্লেখ করতে হবে। 

এছাড়া অন্যান্য একাধিক বিভাগে পরীক্ষা দিতে চাইলে আলাদাভাবে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদনের নির্দেশ দেওয়া হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রসপেক্টাস https://admission.duetbd.org/ ওয়েবসাইটে পাওয়া যাবে।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

মঙ্গলবার   ১২ মে ২০২৬ || ২৮ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন