বাংলাদেশে আসছেন নাকভি, কারণ কি শুধুই টেস্ট দেখা!
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশ দীর্ঘ সময় পাকিস্তানের সমর্থন পেয়েছে। এমনকি লাল-সবুজ দল তাদের অবস্থানে অনড় থাকায় আইসিসি বহিষ্কৃত করার পরও বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়েছিল তারা, যার নেতৃত্বে ছিলেন তাদের বোর্ড প্রেসিডেন্ট মহসিন নাকভি। এই সময়ে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেটের মধ্যে বেশ হৃদ্যতা বেড়েছে।
ওই ঘটনার পর প্রথমবার বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন নাকভি। কোনো বিশেষ এজেন্ডা নয়, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট মাঠে বসে দেখবেন পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা এই রাজনীতিক।
আগামীকাল (শুক্রবার) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ। বিসিবির সূত্রগুলো নিশ্চিত করেছে, এই ম্যাচের প্রথম দিনের খেলা দেখতে মিরপুরে উপস্থিত হবেন সফরকারী দলের বোর্ড প্রধান।
পিসিবি আগেই বিসিবিকে জানিয়েছিল, এই ম্যাচের জন্য ঢাকা সফর করবেন তাদের ১০ থেকে ১২ জনের প্রতিনিধি দল। তবে এই সফরে কোনো আনুষ্ঠানিক আলোচনায় বসবেন না নাকভি। তবে বিসিসি অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা তার।
বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রথমবার বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে। সবশেষ দুই দলের টেস্টে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। বর্তমান চক্রে প্রথম জয় পেতে একই সাফল্যের পুনরাবৃত্তি করতে চায় তারা।
সূত্র: ঢাকা পোষ্ট
.webp)








.webp)



.webp)


