মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৪২, ১৮ মে ২০২৬

বগুড়া আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার

বগুড়া আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার
সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ সানোয়ার হোসেন (৩৩), পিতা: মৃত নজরুল ইসলাম, গ্রাম: দমদমা এবং মোঃ মাহি প্রামাণিক (২২), পিতা: মোঃ চঞ্চল প্রামাণিক, গ্রাম: পশ্চিম সিংড়া; উভয়ের থানা: আদমদীঘি, জেলা: বগুড়া।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের রায়ে এক আসামিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ

অনলাইন জরিপ

মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন