গ্রাম আদালতকে সক্রিয় করে বিচারিক সেবা নিশ্চিত করতে হবে : বগুড়া জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেছেন, স্থানীয় জনসাধারণের বিচারিক সেবা নিশ্চিত করতে গ্রাম আদালত সম্পর্কে প্রচারণা চালিয়ে এ সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে হবে। বাড়ির পাশেই বিচারিক সেবা পাওয়ার ব্যবস্থা আছে এটা না জানার কারণে অনেক মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আবার অনেকে বিচার পেতে আদালতে ভির জমাচ্ছেন। এতে জনসাধারণের সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে। তাই ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতকে সক্রিয় করার মাধ্যমে স্থানীয় জনসাধারণের বিচারিক সেবা নিশ্চিত করতে হবে।
আজ রোববার (১৭ মে) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বগুড়া জেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালায় স্থানীয় অংশীজনদের সাথে জেলা প্রশাসন আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক তোছাদ্দেক হোসেন, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রকনুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক তাঞ্জিমা আখতার, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, সিনিয়র তথ্য অফিসার মুহা: মাহফুজার রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন, ঔষধ তত্বাবধায়ক জেসমিন বেগমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।




.jpg)







