মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:২৮, ১৮ মে ২০২৬

বগুড়ার সান্তাহারে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

বগুড়ার সান্তাহারে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু
সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সেন্ট্রাল স্টোরেজ ডিপোতে (সিএসডি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।  

গতকাল রোববার বেলা ১১টায় সান্তাহার সিএসডি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাসার, সান্তাহার সিএসডির ম্যানেজার তারিকুল ইসলাম এবং সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ।

সান্তাহার সিএসডির ম্যানেজার তারিকুল ইসলাম জানান, চলতি বোরো মৌসুমে সান্তাহার সিএসডিতে মোট ১৪ হাজার ৭৬২ মেট্রিক টন চাল এবং ১ হাজার ১৯৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে। এই সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশব্যাপী একযোগে চলবে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন