সোমবার   ২৫ মে ২০২৬ || ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৩০, ২৫ মে ২০২৬

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন
সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। রোববার (২৪ মে) বিকেলে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দর দ্রুত আন্তর্জাতিক বাস্তবায়ন করার দাবি জানাই। সৈয়দপুর একটি প্রাচীন শহর। সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হোক। দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রাণের দাবি আদায় করতে চাই। সার্বিক দিক বিবেচনা করে সৈয়দপুরের অর্থনীতিকে এগিয়ে নিতে সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করা হোক।

তারা আরও বলেন, উত্তরঅঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন সম্প্রসারণ, ব্যবসা-বাণিজ্যসহ সব দিক থেকে কয়েকটি দেশের সঙ্গে দ্রুত আকাশপথে যাতায়াত ব্যবস্থার জন্য এটি আন্তর্জাতিক করা প্রয়োজন। বগুড়ার পাশাপাশি সৈয়দপুর বিমানবন্দরে আন্তর্জাতিক করা হোক।

এসময়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার, সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক শিউলী বেগম, হৃদয়ে সৈয়দপুরের উপদেষ্টা আশরাফুল ইসলাম লিপটন, গোলাম রব্বানীসহ অনেকে উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

সোমবার   ২৫ মে ২০২৬ || ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন