সোমবার   ০১ জুন ২০২৬ || ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৫২, ১ জুন ২০২৬

ঈদযাত্রায় পদ্মা-যমুনা সেতুতে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়

ঈদযাত্রায় পদ্মা-যমুনা সেতুতে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়
সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু দিয়ে ৬ লাখ ৭৯ হাজার ৯৯৭টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে দুই সেতু থেকে মোট ৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

রোববার (৩১ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২১ থেকে ৩০ মে পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় সেতুটি থেকে টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।

অন্যদিকে একই সময়ে যমুনা সেতু দিয়ে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন চলাচল করেছে। এ সেতু থেকে টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। যানবাহনের চাপ বেশি থাকলেও বড় কোনো দুর্ঘটনা বা দীর্ঘ যানজটের ঘটনা ঘটেনি। সুপরিকল্পিত প্রস্তুতি, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার ফলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

সোমবার   ০১ জুন ২০২৬ || ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন