সোমবার   ০৮ জুন ২০২৬ || ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:২৮, ৮ জুন ২০২৬

ইসরায়েলের হামলার পর তেহরানে শক্তিশালী বিস্ফোরণ

ইসরায়েলের হামলার পর তেহরানে শক্তিশালী বিস্ফোরণ
সংগৃহীত

দখলদার ইসরায়েলের পাল্টা হামলার পর ইরানের রাজধানী তেহরানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের সঙ্গে আরও দুটি শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড।

গতকাল রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল হামলা চালায় ইরান। দখলদাররা লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এই ব্যবস্থা নেওয়ার কথা জানায় তেহরান। এরপর আজ সোমবার (৮ জুন) সকালে ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে হামলা চালায় ইসরায়েল।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর শুরু হয় যুদ্ধ। যা টানা ৪০ দিন চলে। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি হয়। টানা প্রায় দুই মাস যুদ্ধ বন্ধ থাকার পর গতকাল রাতে ইরান প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে। এরপর ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। এখন পুরো যুদ্ধবিরতির বিষয়টি হুমকির মুখে পড়ে গেছে।

বিপ্লবী গার্ড জানিয়েছে, তেহরানের পাশাপাশি তাবরিজ এবং ইস্ফাহানেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইসরায়েল তাদের হামলায় আকাশ থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে বলেও উল্লেখ করেছে বিপ্লবী গার্ড।

ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, তেহরানে যেসব বিস্ফোরণ হয়েছে সেগুলোর মধ্যে অন্তত দুটি বেশ শক্তিশালী ছিল।

ইরান গতকাল রাতে মিসাইল ছোড়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথাও বলেছিলেন তিনি।

তবে যুক্তরাষ্ট্রের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে করে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া আবারও হুমকির মুখে পড়ে গেছে।

সূত্র: সিএনএন

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

সোমবার   ০৮ জুন ২০২৬ || ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম