কর কমিশনারের কার্যালয়ে চাকরি, এইচএসসি পাসেও আবেদন
কর কমিশনারের কার্যালয়ের উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটিতে চারটি পদে মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই পদগুলোতে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হয়েছে ১৫ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে আগামী ৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের যোগ্যতা ও বয়স
প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। ১ অক্টোবর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে কুমিল্লা। পদগুলোতে নিয়োগ দেওয়া হবে অস্থায়ী ভিত্তিতে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন পদ্ধতিতে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। এ ফি অফেরতযোগ্য।
বিস্তারিত বিজ্ঞপ্তি
আবেদনের যোগ্যতা, পদভিত্তিক শর্ত ও অন্যান্য তথ্য জানতে কর কমিশনারের কার্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে। আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্র: কালবেলা









.webp)



.webp)


