ছুটির মেজাজে সাগর পাড়ে মিম, নজর কাড়ল যেসব ছবি
দুর্গাপূজার ছুটির আমেজ পুরোপুরি শেষ না হতেই ঘুরতে বের হয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সদ্য নিজের সামাজিক মাধ্যমে নিজেকে ধরা দিলেন সাগরপাড় থেকে।
ঘুরতে প্রায়ই দেশের বাইরে যান এই মিম। এবার তবে দেশেই নিজের ছুটি কাটাচ্ছেন। জানালেন, কক্সবাজার সমুদ্র সৈকতে তিনি। প্রকাশ করলেন একগুচ্ছ ছবি। নিজেকে নান্দনিক রূপে, মনোরম পরিবেশে নিজেকে ফ্রেমবন্দি করেছেন।
সাগর পাড় থেকে তোলা মিমের স্নিগ্ধ লুকের পাশাপাশি তার মার্জিত পোশাক নজর কেড়েছে বেশ। পরনে নীল রঙের প্রিন্টযুক্ত সাদা টপস।
চোখে রোদচশমা, হাতে স্টাইলিশ হ্যান্ডব্যাগ এবং চুলে ফুল গুঁজে যেন নিজের বিচ লুকটি পরিপূর্ণ করেছেন এই অভিনেত্রী।
এছাড়াও, কক্সবাজারের বেলাভূমিতে একটি সাদা ঘোড়ার পাশে দাঁড়িয়ে, আবার ঘোড়ার পিঠে চড়ে বেশ কিছু পোজ দিয়েছেন মিম।
ঘোড়ার পিঠে বিদ্যা সিনহা মিম। ছবি- ফেসবুক।
তার এই পোস্ট করা ছবিগুলোতে ব্যাকগ্রাউন্ডে বাজছে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর গাওয়া জনপ্রিয় গান ‘দুর দীপবাসিনী’
সৈকতের এই স্টাইলিশ লুকের ছবিগুলো প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভক্তদের নজর কেড়েছে। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা বিভিন্ন মন্তব্য করে তাদের ভালো লাগা ও মুগ্ধতা প্রকাশ করছেন।
সূত্র: ঢাকা পোষ্ট












.webp)


