শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬ || ৭ কার্তিক ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৬:৩৭, ২৩ অক্টোবর ২০২৬

মায়ামীতে ঝড় তুলতে প্রস্তুত জায়েদ খান

মায়ামীতে ঝড় তুলতে প্রস্তুত জায়েদ খান
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামীতে বসতে যাচ্ছে ‘এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো’-এর জমকালো আয়োজন। আর এই প্রথমবার এই আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন অভিনেতা জায়েদ খান। আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর দু’দিনব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে আমেরিকার প্রবাসীদের মধ্যে এখন বইছে উৎসবের আমেজ।

এশিয়ার বিভিন্ন দেশের খ্যাতনামা ও শীর্ষ তারকা শিল্পীরা অংশ নেবেন কালচারাল শো-এর এই বিশাল আসরে। একই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জায়েদ খান। আয়োজনে বাংলা চলচ্চিত্রের বেশ কিছু জনপ্রিয় ও সুপারহিট গানের সাথে দর্শক মাতাতে দেখা যাবে এই অভিনেতাকে।

এদিকে, ঢালিউডের এই আলোচিত তারকা মায়ামীর মঞ্চে পারফর্ম করবেন এমন খবরে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রিয় তারকাকে কাছ থেকে দেখার পাশাপাশি তার পরিবেশনা উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় প্রবাসীরা।

অনলাইন জরিপ

শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬ || ৭ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম