সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ || ২৬ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:০২, ২২ আগস্ট ২০২৪

জয়পুরহাটে ১০০ টি প্রতিষ্ঠানে ফুটবল ও ক্রিকেট সামগ্রী বিতরণ

জয়পুরহাটে ১০০ টি প্রতিষ্ঠানে ফুটবল ও ক্রিকেট সামগ্রী বিতরণ
সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলা পরিষদের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা ও ক্লাবে মোট ১০০ টি প্রতিষ্ঠানে ২ টি করে ফুটবল ও ১ সেট ক্রিকেট সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  এসব বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।  

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ,উপ সহকারী প্রকৌশলী দৌলতুজ্জামান কাফি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।

উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধূলায় উৎসাহিত করতে ১০০ টি প্রতিষ্ঠানে ফুটবল ও ক্রিকেট সামগ্রী  বিতরণ করা হয়েছে।  পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় যেন আগ্রহী হয়ে ওঠে  । এই প্রজন্মের শিশু-তরুণরা সুস্থ্য বিনোদনের মাধ্যমে শারিরীক উৎকর্ষ সাধান করতে পারে। সুস্থ্য দেহ সুস্থ্য মন এই হক তারুণ্যের অঙ্গিকার।

সর্বশেষ

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা