শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ || ১০ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:১৫, ১৭ এপ্রিল ২০২৬

বগুড়ায় মম ইন য়ে সভায় চিত্রনায়ক হেলাল খান

বগুড়ায় মম ইন য়ে সভায় চিত্রনায়ক হেলাল খান
সংগৃহীত

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কেন্দ্রীয় আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, চিত্রনায়ক হেলাল খান বৃহস্পতিবার বগুড়ায় আসেন একটি অনুষ্ঠানে যোগদান করতে। পরে বিলাস বহুল হোটেল মম ইন য়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে তিনি (হেলাল খান) প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরিফুল ইসলাম স্বপন, যুগ্ন-আব্বায়ক শফিকুল ইসলাম শফিক, বগুড়া প্রেসক্লাবের সদস্য মুহাম্মাদ আবু মুসা, সমাজসেবক জিয়াউর রহমান জেপু, সোহেল রানা, শামীম হক সাগর, বাচ্চু, সাদ্দাম প্রমুখ। মতবিনিময়কালে চিত্রনায়ক হেলাল খান বলেন, বগুড়ার মাটি অত্যন্ত পবিত্র, এই মাটিতে আসতে পেয়ে নিজেকে গর্ববোধ করছি। 

তিনি জানান, এর আগে বগুড়ায় এসে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেছি। বগুড়া থেকে শিক্ষা নিয়ে সারাদেশে জাসাসকে আরো শক্তিশালী করতে চাই। পরিশেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাদের পুত্র আরাফাত রহমান কোকো'র রুহের মাগফিরাত এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জিয়া পরিবারের কল্যাণ কামনা করেন।

সর্বশেষ

অনলাইন জরিপ

শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ || ১০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন