মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ || ১৪ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:১০, ২৮ এপ্রিল ২০২৬

বিশ্বকাপে ফ্রিতে ভক্ত-সমর্থকদের জন্য থাকবে বিশেষ আয়োজন

বিশ্বকাপে ফ্রিতে ভক্ত-সমর্থকদের জন্য থাকবে বিশেষ আয়োজন
সংগৃহীত

আগামী জুনের বিশ্বকাপের আকাশ ছোঁয়া টিকিটের দাম, গণপরিবহনে হাজার হাজার ডলার গোনার চিন্তায় ঘাম ছুটছে দর্শক-সমর্থকদের, তখন নিউ ইয়র্ক সিটি এক অভিনব উদ্যোগ নিলো। গতকাল (সোমবার) শহর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, বিশ্বকাপের উত্তেজনা উপভোগ করতে ফুটবল ভক্তদের জন্য বিনামূল্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

নিউ ইয়র্ক সিটির পাঁচটি প্রশাসনিক অঞ্চল বা বরোর সবকটিতে এসব ইভেন্টে ম্যাচ দেখার আয়োজন ও অন্যান্য উৎসব অন্তর্ভুক্ত থাকবে। ম্যানহাটানের রকফেলার সেন্টার, কুইন্সের বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার, ব্রুকলিনের ব্রুকলিন ব্রিজ পার্ক, ব্রঙ্কসের ইয়াঙ্কি স্টেডিয়ামের নিকটবর্তী শপিং সেন্টার ও স্টেটেন আইল্যান্ডের মাইনর লিগ বেসবল স্টেডিয়ামে এই অনুষ্ঠানগুলো হবে।

 

এছাড়া নিউ জার্সির হ্যারিসনে অবস্থিত নিউ ইয়র্ক রেড বুলসের মাঠ স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে ভক্তদের জন্য আলাদা ইভেন্টের পরিকল্পনা করা হয়েছে, যেখানে খরচ হবে ১০ ডলার। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ম্যাচগুলো হবে, যেখানে ম্যাচ দেখতে যেতে ও ফিরে আসতে গণপরিবহনে খরচ হবে ১৫০ ডলার।

নিউ ইয়র্কের মেয়র ও ফুটবল অনুরাগী জোহরান মামদানি রাজ্যের গভর্নর ক্যাথি হোকুলকে পাশে নিয়ে এসব ইভেন্ট আয়োজনের ঘোষণা দেন। তিনি বলেন, ‘প্রত্যেক ভক্তের তাদের সঞ্চয়ে হাত না দিয়ে বিশ্বের সেরা টুর্নামেন্ট দেখতে পারা উচিত।’ যুক্তরাষ্ট্রের অন্য আয়োজক শহরেও ভক্তদের জন্য একই ধরনের ইভেন্ট আয়োজনের চিন্তাভাবনা আছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ || ১৪ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন